Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রিয়াদে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, ভারতীয় নাগরিক নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর ফলে হুথিদের এই হামলায় নিহতদের তালিকায় যুক্ত হলো দশম দেশের নাম।

নিহত ভারতীয় নাগরিকের নাম মোহাম্মদ ইউসুফ আলী, যিনি হায়দ্রাবাদের বাসিন্দা। পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যাওয়ার পথে তিনি এই ভয়াবহ হামলার শিকার হন।

শনিবার সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে টার্মিনালের ছাদ ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন ইউসুফ আলী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি নিহতের পরিবার ও স্থানীয় গণমাধ্যমের বরাতে ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়েসি জানান, দুর্ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী ও দুই সন্তানও আহত হয়েছেন, তবে তাঁর কন্যা ঝুঁকিমুক্ত রয়েছে।

ইউসুফ আলীর মৃত্যুর মধ্য দিয়ে শনিবারের একক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী, শনিবারের নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুইজন বাংলাদেশি এবং ভারত, যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদান, প্রতিটি দেশের একজন করে নাগরিক রয়েছেন।

এছাড়া রোববারে বিমানবন্দরে চালানো হুথিদের আলাদা অপর এক বিমান হামলায় এক পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন, যার ফলে রিয়াদ বিমানবন্দর হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এই হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার ও রবিবারের জোড়া হামলায় আহত অন্তত সাতজন ভারতীয় নাগরিক এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন, দুইজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বেসামরিক নাগরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে এই অব্যাহত হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, আমরা তার কঠোর ভাষায় নিন্দা জানাই। সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে বারবার এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় সৌদি আরব সরকার ও সে দেশের জনগণের পাশে সম্পূর্ণ সংহতি জানিয়ে দাঁড়িয়েছে ভারত।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রিয়াদে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, ভারতীয় নাগরিক নিহত

সর্বশেষ হালনাগাদ : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬