সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো সাম্প্রতিক হামলায় হতাহত বাংলাদেশিদের পরিবারকে সহায়তা এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বিমানবন্দরে চালানো ওই হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে রিয়াদ ও জেদ্দার কূটনৈতিক মিশন কাজ করছে। প্রবাসীদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
একই দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে ফেরত আনা এবং আহতদের চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তায় দূতাবাসের মাধ্যমে নজরদারিও জোরদার করা হয়েছে।


























