Dhaka ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এবার উত্তাল কাশ্মীর

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের ডাকা আন্দোলনে শামিল হয়েছে জম্মু-কাশ্মীরের দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অংশ হিসেবে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শ্রীনগরের কংগ্রেস কার্যালয় থেকে এনসি ও পিডিপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে লাল চকের দিকে অগ্রসর হতে চাইলে নিরাপত্তা বাহিনী তাতে বাধা দেয়। বিক্ষোভকারীরা ভোট চুরির অভিযোগ তুলে সিইসির পদত্যাগ চেয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এছাড়া গান্দেরবাল ও অনন্তনাগেও যৌথভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে দিল্লিতে বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ ও কঠোর বিধিনিষেধ আরোপের ঘটনাকে ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, কাশ্মীরের দমন-পীড়নের মডেল এখন দিল্লিতে প্রয়োগ করা হচ্ছে।

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, ৩৭০ অনুচ্ছেদ রদের সময় যেভাবে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে প্রতিবাদ অস্বীকার করা হয়েছিল, দিল্লিতেও একই কায়দায় ভিন্নমত দমন করে নীরবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদিও ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ নিয়ে এখনও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপির বক্তব্য যাচাই প্রয়োজন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এবার উত্তাল কাশ্মীর

সর্বশেষ হালনাগাদ : ১২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬