Dhaka ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি, আটক হাজারো আন্দোলনকারী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। নিরাপত্তা নিশ্চিতে শহরজুড়ে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এ সময় সাবেক চার মুখ্যমন্ত্রীসহ প্রায় সাত হাজার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সিইসির পদত্যাগের দাবি তুলে আন্দোলন শুরু করে সিজেপি। বিক্ষোভ রুখতে রাজধানীর যন্তর মন্তরসহ বিভিন্ন এলাকায় ব্যারিকেড দেওয়া হয় এবং অর্ধশত মেট্রোরেল স্টেশন ও ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। তবে সমস্ত বাধা ও আটক অভিযান সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

আন্দোলনের এই আঁচ দিল্লির বাইরে মুম্বাই, ব্যাঙ্গালুরু, কলকাতা ও চণ্ডীগড়সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমন ও বিরোধী নেতাদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন প্রধান বিরোধী দলগুলোর নেতারা। এ দিকে উদ্ভূত পরিস্থিতিতে দিল্লির সার্বিক চলাচলে বিধিনিষেধের বিরুদ্ধে দায়ের করা আবেদনের ওপর দেশের সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি, আটক হাজারো আন্দোলনকারী

সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬