ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতাদের গণগ্রেপ্তারের পরও আন্দোলন থেকে পিছিয়ে না আসার ঘোষণা দিয়েছে সিজেপি ও বেশ কয়েকটি ছাত্র সংগঠন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিরোধী জোটের নেতারাও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং বিচার বিভাগের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করছেন। অন্যদিকে, শাসকদলের পক্ষ থেকে রাজপথের আন্দোলনের বদলে গণতান্ত্রিক কাঠামোর ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।























