Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ নারী দল

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ইনিংসের প্রথম বলেই অভিজ্ঞ ফারজানা হকের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদের পুরো ইনিংস জুড়েই ছিল ধুঁকতে থাকা চিত্র। শেষ পর্যন্ত রিতু মনির লড়াকু ইনিংসের ওপর ভর করে ১৬৬ রানের পুঁজি পায় দল।

ব্রিসবেনে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগান অজি বোলাররা। ফারজানার বিদায়ের পর দলের রান ১১ হতেই শারমিন সুলতানা এবং ৩৩ রান পূর্ণ হওয়ার আগেই শারমিন আক্তার সাজঘরে ফিরে যান।

শারমিন আক্তার শুরুটা ভালো করলেও ২৬ বলে ৫ চারে ২৪ রান করে অ্যালানা কিংয়ের দারুণ একটি ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটে থিতু হতে পারেননি সোবহান মোস্তারিও, তিনি ১৭ বল খেলে মাত্র ২ রান করেন।

পঞ্চম উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি মিলে ৩৫ রানের একটি জুটি গড়েন। তবে এই জুটিতে রানের গতি ছিল বেশ মন্থর। দলের রান বাড়ানোর তাগিদে শট খেলতে গিয়ে ৮৬ বলে ২৯ রান করে ম্যাকগ্রার শিকার হন বাংলাদেশ অধিনায়ক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে ১৬৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। একপ্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যান রিতু মনি। দলীয় ১৫৯ রানে রান আউটের শিকার হওয়ার আগে তিনি ৬৩ বলে মূল্যবান ৪৫ রান করেন। এছাড়া স্বর্ণা আক্তার ২০ এবং নাহিদা আক্তার ১৯ রান করে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার পক্ষে সফল বোলার হিসেবে অ্যানাবেল সাদারল্যান্ড ৪টি উইকেট শিকার করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ নারী দল

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬