বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পর ছেঁড়াদিয়া উপকূল থেকে জেলেদের আটক করার অভিযোগ
সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুটি ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ঘটনায় জেলেপল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন উপকূলের কাছ থেকে দুটি ট্রলারসহ অন্তত ১২ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার ভোরে ছেঁড়াদিয়ার পূর্ব দিকের সাগরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ট্রলার মালিক ও জেলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আটক হওয়া দুটি ট্রলারের মালিক সেন্টমার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস ও নুর মোহাম্মদ বলে নিশ্চিত করা হয়েছে। তবে আটক জেলেদের ব্যক্তিগত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্রলার মালিক নুর মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলে ট্রলার নিয়ে ছেঁড়াদিয়া সংলগ্ন এলাকায় মাছ শিকার করতে যান। একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে ওই অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে তাদের আটক করে নিয়ে যায়।
বিস্তারিত আসছে……
















