Dhaka ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ইয়েমেনের তাইজ প্রদেশের আকাশে সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তুরস্ক-নির্মিত ‘বায়রাকতার আকিনজি’ মডেলের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করে তারা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে সারি আরও জানান, বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশ ও অতিরিক্ত সেনা মোতায়েনের স্থানগুলো লক্ষ্য করে তাদের বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে মোতায়েন বাহিনীর ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রাগারে আগুন লেগে যায়। হুথিরা বাব আল-মান্দেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরা এলাকায় অবস্থানরত বাহিনীর ওপরও হামলা চালিয়েছে, যাতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬