Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচলে হুথিদের হুঁশিয়ারি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সৌদি আরবের আকাশসীমা ব্যবহারকারী বিমানগুলোর নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি সামুদ্রিক সমন্বয় সংস্থা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এই হুঁশিয়ারি দেওয়া হলো।

হুথি নিয়ন্ত্রিত সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের সামরিক অভিযান অব্যাহত থাকলে দেশটির আকাশসীমা আর নিরাপদ থাকবে না। তবে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি। এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর সমন্বিত অভিযান শুরু হয়েছে। ইয়েমেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি জানিয়েছেন, অভিযানের প্রথম ধাপে বাব আল-মান্দাব প্রণালি ও বন্দরনগরী মোখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের সব এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচলে হুথিদের হুঁশিয়ারি

সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬