Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মুসলিম চলচ্চিত্র নির্মাতাদের বিশেষ উৎসব ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ)। প্রচলিত ও বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে মুসলিম সংস্কৃতি, ঐতিহ্য, অনুভূতি এবং জীবনযাত্রার বাস্তব গল্পগুলোকে রূপালী পর্দায় তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী ‘এসভিএ থিয়েটারে’ দিনব্যাপী এই জমকালো উৎসবের পর্দা উঠবে। নিউ ইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য এটিই প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম।

উৎসবের আর্ট ডিরেক্টর হাসান বাবর জানান, মূলধারার গণমাধ্যমে থাকা ভুল ধারণাগুলোর কেবল জবাব দেওয়াই তাদের উদ্দেশ্য নয়, বরং মুসলিমদের নিজেদের সত্য গল্পগুলোকে সিনেমার জগতে একটি স্থায়ী উদ্দেশ্য হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, এই শহরে মুসলিমদের নিজেদের গল্পগুলোর স্বগৌরবে আলো ছড়ানোর অধিকার রয়েছে; অন্য কারো তৈরি করা গণ্ডির সীমানায় থেকে নয়।

একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ৭টি দেশের মোট ১২টি বৈচিত্র্যময় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিশেষ বিষয় হলো, নির্বাচিত ছবিগুলোর অর্ধেকেরও বেশি পরিচালনা করেছেন নারী নির্মাতারা। ড্রামা, কমেডি, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও সোশ্যাল এক্সপেরিমেন্ট ক্যাটাগরির এই চলচ্চিত্রগুলো দুটি পৃথক পর্বে প্রদর্শিত হবে। পরবর্তীতে সেরা কাজের জন্য দেওয়া হবে বিশেষ জুরি সম্মাননা ও পুরস্কার।

উৎসবের জুরি বোর্ডে রয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্বরা। ছয় সদস্যের এই মর্যাদাপূর্ণ জুরি বোর্ডে যুক্ত আছেন ‘দ্য ডেইলি শো’ খ্যাত এমিজয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬