Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘দিনটা দুঃখের, আবার আনন্দেরও’

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে এখন এক আবেগঘন বিদায়ের আবহ বিরাজ করছে। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই মহাতারকার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়, মনুমেন্তালে বেনিনের বিপক্ষে। এই বিদায়ের ক্ষণটি যত ঘনিয়ে আসছে, সতিনির্ধদের মনে ততই ভিড় করছে ফেলে আসা স্মৃতি ও এক গভীর বিষাদ।

এর আগে বুরকিনা ফাসোকে ৭-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তবে সেই বড় জয়ের আনন্দের চেয়েও এখন দলের ভেতরে মেসির বিদায়ের প্রস্তুতি ও বিষণ্ণতা বেশি কাজ করছে।

মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আবেগ প্রকাশ করে বলেন, তারা একসঙ্গে সময়গুলো উপভোগ করতে চান এবং মেসির বিদায়টা যেন দারুণ ও স্মরণীয় হয়, সেই চেষ্টাই করছেন। দলের তরুণ খেলোয়াড় সান্তিয়াগো কাস্ত্রো মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার অনুভূতিকে বিশেষ ও একই সঙ্গে দুঃখের বলে অভিহিত করেছেন।

রাইটব্যাক অগাস্তিন হিয়াইয়ের মতে, এটি একটি অত্যন্ত আবেগময় রাত হতে যাচ্ছে, যা একই সঙ্গে আনন্দের ও বেদনার। অন্যদিকে মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও ফরোয়ার্ড মাতিয়াস সুলে মেসির বিদায়কে জাতীয় দলের জন্য এক বিশাল শূন্যতা হিসেবে দেখছেন।

মেসির দীর্ঘদিনের সতীর্থ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আবেগ ধরে রাখতে না পেরে বলেন, তারা মেসিকে ভালোবাসায় ভরিয়ে বিদায় দিতে চান, যেন তিনি হাসিমুখে মাঠ ছাড়তে পারেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা ও রেকর্ড উপহার দেওয়া এই মহাতারকার সতীর্থরা চোখের জলে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘দিনটা দুঃখের, আবার আনন্দেরও’

সর্বশেষ হালনাগাদ : ১০:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬