Dhaka ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আবাসন সংকট ও চড়া ভাড়ার প্রতিবাদে স্পেনে তীব্র বিক্ষোভ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

আবাসন খাতের চরম সংকট, বাড়িভাড়া বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেনের রাজপথ। রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই সংকট নিরসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে স্পেনে বিশেষ করে মাদ্রিদের মতো বড় শহরগুলোতে সাধারণ আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থান খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মূলত বাসাভাড়া অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়াই এই সংকটের মূল কারণ।

ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের আইনি সুরক্ষা প্রদান, দীর্ঘমেয়াদি চুক্তির নিশ্চয়তা এবং স্বল্পমেয়াদি পর্যটনভিত্তিক আবাসন ব্যবসার ওপর কঠোর নজরদারির দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা।

সম্প্রতি স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি গুরুত্বপূর্ণ আবাসন সংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। অসচ্ছল ভাড়াটিয়াদের সুরক্ষা এবং ভাড়া বৃদ্ধির লাগাম টানার প্রস্তাবগুলো কংগ্রেসে প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হওয়ায় আন্দোলনকারীরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আবাসন সংকট ও চড়া ভাড়ার প্রতিবাদে স্পেনে তীব্র বিক্ষোভ

সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬