Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেসির বিদায়ি আবহের মাঝেই বুরকিনা ফাসোকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ি ম্যাচের আগে তাকে ছাড়াই মাঠে নেমে পুরো নিয়ন্ত্রণ ধরে রাখে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচটি একতরফা বানিয়ে ফেলে দলটি।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লাউতারো মার্তিনেজ। প্রতিপক্ষ গোলরক্ষক প্রথম শট ফেরালেও ফিরতি বল ঠিকই জালে জড়ান এই স্ট্রাইকার। এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ৪২ গোল নিয়ে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন লাউতারো।

এরপর ম্যাচের অষ্টম মিনিটে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো আত্মঘাতী গোল করে বসেন। ১২ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোলটি করেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি, যা জাতীয় দলের হয়ে তার অভিষেক গোল। বিরতির আগেই নিকো পাস ও হুলিয়ান আলভারেজ গোল উৎসব পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতা বজায় রেখে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেসির বিদায়ি আবহের মাঝেই বুরকিনা ফাসোকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

সর্বশেষ হালনাগাদ : ১০:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬