Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে জয় দিয়ে অভিযান শেষ করল বাংলাদেশ নারী হকি দল

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে নিজেদের হকি অভিযান জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ নারী দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।

ম্যাচের দশম মিনিটেই ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। প্রথমার্ধে এই লিড ধরে রাখতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর চাপ বাড়াতে থাকে। ৪২ মিনিটে লিমা আক্তার হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে গেলে ১০ জনের বাংলাদেশকে চাপে ফেলে সিঙ্গাপুর। এর দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে তৌ লি মিন গোল করে খেলায় সমতা ফেরান।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে স্নায়ুচাপ সামলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণেই নবম স্থান অর্জন করে অভিযান শেষ করল বাংলাদেশের মেয়েরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে জয় দিয়ে অভিযান শেষ করল বাংলাদেশ নারী হকি দল

সর্বশেষ হালনাগাদ : ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬