দীর্ঘ আট দশকের বেশি সময় ধরে পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্ববাসী বসবাস করছে। ভবিষ্যৎ প্রজন্মকে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত রাখতে বিশ্বনেতৃবৃন্দকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জাতিসংঘের মহাসচিব অস্ত্র প্রতিযোগিতার পথ বাদ দিয়ে পারস্পরিক সংলাপ, অস্ত্র নিয়ন্ত্রণ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। তিনি একটি স্থায়ী ও পারমাণবিক অস্ত্রমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা আন্তোনিও গুতেরেসের বর্তমান মেয়াদের শেষ পর্যায়ে এসেও বৈশ্বিক শান্তি ও নিরস্ত্রীকরণের এই বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।























