Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, লক্ষ্য এখন ব্রোঞ্জ

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

স্লো ও স্পিনসহায়ক উইকেটে লড়াই করেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন অধরা রয়ে গেছে টাইগারদের। ফাইনালে ওঠার লড়াইয়ে ১১২ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই হার মানে দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম চার ওভারে মাত্র ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৫ বলে করা ৪২ রানের ইনিংসের সুবাদে এবং সাইফ হাসান ও মোসাদ্দেক হোসেনের ছোট্ট অবদানে একশো ছাড়ায় দলের সংগ্রহ। তবে অধিনায়ক লিটন দাস মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন।

বৃষ্টির কারণে দীর্ঘ সময় কাভারের নিচে ঢাকা থাকা উইকেটে স্পিনাররা শুরু থেকেই সুবিধা আদায় করেন। পাকিস্তানের ইনিংসে মুস্তাফিজুর রহমানের করা ওভারে বড় রান আসায় ম্যাচের মোড় ঘুরে যায়। সাইম আইয়ুব, উসমান খান ও আব্দুল সামাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান।

এই হারের ফলে ফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় এখন ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে লিটন দাসের দলকে। আগামী ৩ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা ম্যাচের পরাজিত দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, লক্ষ্য এখন ব্রোঞ্জ

সর্বশেষ হালনাগাদ : ০৫:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬