Dhaka ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলো ইরানি প্রতিনিধিদলকে

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কূটনৈতিক আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই থমকে যাওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা এই নির্দেশনার আওতায় ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে অবস্থিত ইরানের মিশনকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার বার্তা দেয়। পরবর্তীতে পূর্বনির্ধারিত সূচি ও নির্দেশনার অংশ হিসেবে প্রতিনিধিদলটি নিউইয়র্ক ত্যাগ করে।

চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনা আপাতত অচলাবস্থার মধ্যে রয়েছে। তবে কাতারের মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার লক্ষে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলো ইরানি প্রতিনিধিদলকে

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬