Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তরুণীদের চোখে জীবনের লক্ষ্য ও বাস্তবতার লড়াই

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সবার জীবনেই সুনির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে। কিন্তু প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতার সঙ্গে লড়াই করে কজনই বা সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেন? আর্থিক অস্বচ্ছলতা, নিরাপত্তাহীনতা, মানসিক চাপ এবং নানা সামাজিক সংকটের কাছে অনেকেই থমকে যান। জীবনযুদ্ধে টিকে থাকা এবং নিজেদের লক্ষ্য অর্জনে তরুণীদের বাস্তব অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেছেন মুহিবুল হাসান রাফি।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী জানান, একেকজনের স্বপ্ন একেক রকম হয়। কেউ শিক্ষক, কেউ আইনজীবী হতে চান, আবার কেউ সমাজ বদলের স্বপ্ন দেখেন। কিন্তু স্বপ্ন দেখা আর তা বাস্তবে রূপ দেওয়ার পথটি সবসময় সমান হয় না। লক্ষ্য অর্জনে সবার আগে বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগোতে হয়। বাস্তবতায় থাকে অর্থনৈতিক সংকট, পারিবারিক দায়িত্ব, ব্যর্থতা এবং প্রতিযোগিতার মতো নানা চ্যালেঞ্জ। অনেকেই এসব বাধাকে ভয় পেয়ে লক্ষ্যচ্যুত হন। অথচ সফল মানুষদের জীবনী ঘাঁটলে দেখা যায়, ব্যর্থতাই তাদের সফলতার মূল ভিত্তি গড়ে দিয়েছে।

লক্ষ্যপূরণের প্রথম শর্ত হলো নিজের ওপর অগাধ আত্মবিশ্বাস রাখা। কঠিন বাস্তবতার মুখোমুখি হলে পথ চলতে চলতে অনেক সময় পরিকল্পনা বদল করতে হয়, নতুন দক্ষতা অর্জন করতে হয় কিংবা কিছু স্বপ্নকে সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জাঁকজমকপূর্ণ সাফল্য দেখে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ। কারণ প্রতিটি মানুষের জীবনপঞ্জি এবং সংগ্রামের ক্ষেত্র আলাদা। বাস্তবতাকে প্রতিপক্ষ না ভেবে পাথেয় হিসেবে ধরে এগিয়ে গেলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।

এদিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আরেক শিক্ষার্থী তার বক্তব্যে জানান, ছোটবেলা থেকেই চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা ছিল তার। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে সেই লক্ষ্যেই নিজের মেধা ও পরিশ্রম দিয়ে এগিয়ে চলেছেন তিনি। তরুণ প্রজন্মের এই নাছোড়বান্দা মনোভাবই প্রমাণ করে যে, শত প্রতিকূলতার মধ্যেও নারীরা এখন নিজেদের স্বপ্ন পূরণে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তরুণীদের চোখে জীবনের লক্ষ্য ও বাস্তবতার লড়াই

সর্বশেষ হালনাগাদ : ০৫:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬