ফেনীতে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী ও যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেওয়া হয়।
শহর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।
দলীয় সূত্র জানায়, মাসব্যাপী দাওয়াতি অভিযانের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা এসব নেতাকর্মী জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে সম্পৃক্ত হয়েছেন। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই গণযোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























