উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরেছেন ৫৬ বছর বয়সী এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ পাঠ ও উপস্থাপনায় যুক্ত থাকা এই সংবাদকর্মী এখন সিংহাসনে আসীন হয়েছেন ‘রাজা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নেয়াবোঙ্গো প্রথম’ নামে।
১৯৭০ সালে জন্ম নেওয়া কিজানাঙ্গোমা ১৯৯৯ সালে উগান্ডার স্বনামধন্য মাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি প্রতিবেশী রুয়ান্ডা এবং উগান্ডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দীর্ঘ ২০ বছর সফলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।























