Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বকেয়া পরিশোধ না করায় ইস্তাম্বুলে ইরানের উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বিমানবন্দরের বকেয়া পরিশোধ না করার কারণে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ। মঙ্গলবার দুই দেশের গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গত সোমবার তেহরানগামী বোয়িং ৭৩৭ মডেলের ওই বিমানটি যাত্রীদের নিয়ে উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সময় আদালতের আদেশে তা আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের এয়ারলাইন্সগুলোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এই জব্দের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কাসপিয়ান এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়েছে, প্রশাসনিক জটিলতার কারণেই ইস্তাম্বুল থেকে তেহরানগামী ফ্লাইটে সাময়িক এই স্থবিরতা দেখা দিয়েছে। উড়োজাহাজটি আটকে যাওয়ার পর যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। তবে বিমানবন্দর সেবার বকেয়া প্রায় ৩০ লাখ ইউরো পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুতই বিমানটি ইরানে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বাণিজ্যে কড়াকড়ি আরোপ করে ইরানের কয়েকটি বিমান সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তবে আঙ্কারা এখনো মার্কিন সেই নিষেধাজ্ঞা পুরোপুরি কঠোরভাবে কার্যকর করেনি। বর্তমানে ইরান এয়ারসহ কয়েকটি কোম্পানি দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখলেও, মহান এয়ার জানিয়েছে যে আঙ্কারার অনুরোধে তুরস্কে তাদের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বকেয়া পরিশোধ না করায় ইস্তাম্বুলে ইরানের উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬