Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে কোনো নারী নিয়োগ পেয়েছেন। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে ৫০ বছর বয়সী এই আইনজীবী দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন। রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, মারাকেশের মেয়রের দায়িত্বে থাকা মানসুরিকে নতুন সরকার গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তার মধ্যপন্থী দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সর্বোচ্চ ভোট অর্জন করে। মরক্কোর নির্বাচনী ব্যবস্থায় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হওয়ায় তাকে শিগগিরই একটি জোট সরকার গঠন করতে হবে। এর মাধ্যমে আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী দ্বিতীয় নারী হলেন তিনি। এর আগে তিউনিসিয়ায় নাজলা বাউডেন এই দায়িত্ব পালন করেছিলেন। ফাতিমা জাহরা মানসুরির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে ২০৩০ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বড় অংকের বিনিয়োগ তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। মরক্কোর সংবিধান অনুযায়ী রাজা দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং সংসদ নির্বাচনে জয়ী দলের মধ্য থেকেই প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন। ২০০৮ সালে পিএএমে যোগ দেওয়া ফাতিমা ফ্রান্সের মঁপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। বর্ণিল রাজনৈতিক জীবনে তিনি দুই মেয়াদে মারাকেশের মেয়র ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬