Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় ছাত্রদল নেতা ও কিশোর গ্যাং লিডারের ফোনালাপ ভাইরাল

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান রতনের সঙ্গে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে ছাত্রদল নেতা মহসিনকে বলতে শোনা যায়, ‘মিছিলে তো আমার জন্যই আইছত, আমি কি অস্বীকার করছি।’

গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের একটি মিছিলে কিশোর গ্যাং লিডার ইমরান রতনকে দেখা যায়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত সোমবার এক সংবাদ সম্মেলনে মহসিন দাবি করেছিলেন যে তিনি রতনকে চেনেন না। তবে সম্প্রতি প্রকাশিত ফোনালাপে তাদের মধ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।

কথোপকথনে রতনকে বলতে শোনা যায়, তিনি মিছিলে গিয়ে ফেসে গেছেন এবং মহসিন তাকে ফাঁসিয়েছেন। অন্যদিকে মহসিন রতনের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, রতন ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় একটি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ছাত্রদল নেতা ও কিশোর গ্যাং লিডারের ফোনালাপ ভাইরাল

সর্বশেষ হালনাগাদ : ০৪:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬