Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফিফার সাক্ষাৎকারে হামজা চৌধুরীর আশাবাদ: ‘বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ হারলেও, কেবল ম্যাচের ফলাফল দিয়ে দলের সার্বিক পারফরম্যান্স বিচার করতে নারাজ ইংল্যান্ড বংশোদ্ভূত বাংলাদেশি তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ফিফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, নানামুখী চ্যালেঞ্জ ও কঠিন সময় পার করলেও দলগতভাবে বাংলাদেশ ‘বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’।

সাক্ষাৎকারে আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের অভিজ্ঞতা শেয়ার করে হামজা বলেন, এই টুর্নামেন্টে বাংলাদেশের দল তুলনামূলকভাবে অনভিজ্ঞ, যা এক ধরনের বাড়তি চাপ তৈরি করলেও শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের পরখ করে নেওয়ার এবং শেখার দারুণ সুযোগ করে দিচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিধর ও র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে লড়াই করার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মাঠের খেলায় র‍্যাঙ্কিংয়ের সেই ব্যবধান খুব একটা বোঝা যায় না, যা প্রমাণ করে দল সঠিক পথেই এগোচ্ছে।

বাংলাদেশ দল এখনই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে এমনটি মনে না করলেও, কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে আর সামান্য কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে জানান এই তারকা ফুটবলার। তিনি জানান, দলের বাকি ঘাটতিগুলো দ্রুত পূরণ করে তারা আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করছেন। এছাড়া প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা বর্ণনা করে হামজা জানান, এখানকার পরিবেশ, মানুষের বন্ধুসুলভ আচরণ এবং গ্যালারির রোমাঞ্চকর পরিবেশ তিনি দারুণ উপভোগ করছেন। আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হওয়ার আগে এই অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের জন্য অত্যন্ত মূল্যবান হবে বলে তিনি বিশ্বাস করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফিফার সাক্ষাৎকারে হামজা চৌধুরীর আশাবাদ: ‘বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬