Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেনীর নুসরাত হত্যা মামলায় ৪ আসামির সুপ্রিম কোর্টে আপিল

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ চার আসামির পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আনুষ্ঠানিক আপিল দায়ের করা হয়েছে। আপিল দায়ের করা অন্য তিন আসামি হলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত উম্মে সুলতানা পপি (তুহিন), জাবেদ হোসেন (সাখাওয়াত হোসেন) এবং সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের। আসামিপক্ষের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেন এবং মামলার তদন্ত প্রক্রিয়া, মৃত্যুকালীন জবানবন্দি (ডাইং ডিক্লারেশন) এবং পিবিআইয়ের ভূমিকা নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ এপ্রিল সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ২৪ অক্টোবর নিম্ন আদালত ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল। তবে চলতি বছরের ২৪ আগস্ট হাইকোর্ট বিভাগ তাদের রায়ে ১০ জনকে বেকসুর খালাস দেন এবং ৬ জনের সাজা বহাল রাখেন। এর মধ্যে সিরাজ উদ-দৌলাসহ দুজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্ট তাদের রায়ে নিম্ন আদালতের রায়কে ‘কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন সাজা’ (মাইন্ডলেস অ্যান্ড রেসপনসিবল সেন্টেন্সিং) হিসেবে উল্লেখ করেছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আসামিপক্ষের আইনজীবী শিশির মনির আপিলে উত্থাপিত বিভিন্ন জোরালো যুক্তি তুলে ধরে বলেন, সিরাজ উদ-দৌলা অন্য একটি মামলায় গত ২০১৯ সালের ২৯ মার্চ থেকে কারাগারে বন্দি ছিলেন, অথচ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৬ এপ্রিল। কারাগারে বন্দি অবস্থায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হলেও জেল কর্তৃপক্ষ এর দায় কেন নেবে না—সেই প্রশ্ন তোলেন তিনি। এছাড়া নিহত নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিতে বোরকা পরিহিত চারজন ‘মেয়ে’-র কথা উল্লেখ থাকলেও দণ্ডপ্রাপ্তদের মধ্যে পপি ছাড়া বাকি সবাই পুরুষ হওয়ায় এই বিষয়েও অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়।

আইনজীবী আরও উল্লেখ করেন, মামলার চার্জ অনুযায়ী যে নারী দোকান থেকে বোরকা কিনে এনেছিলেন, সেই ‘মানি’কে হাইকোর্ট বেকসুর খালাস দিয়েছেন। মানি যদি খালাস পান, তবে বোরকার তত্ত্বটি আর টিকে থাকে না। পাশাপাশি, ১২ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে হাইকোর্ট ৬ জনকে খালাস দেওয়ায় এবং পিবিআইয়ের বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে এসব জবানবন্দি আদায়ের অভিযোগ তুলে আইনজীবী দাবি করেন যে একই ঘটনার জবানবন্দি আংশিক বিশ্বাসযোগ্য না হলে বাকিগুলোও প্রশ্নবিদ্ধ হয়। এছাড়া ঘটনার দিন মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা সচল থাকা সত্ত্বেও পিবিআই সেই ফুটেজ আদালতে উপস্থাপন করেনি দাবি করে তিনি এটিকে হত্যা নাকি আত্মহত্যা—তা পুনর্বিবেচনার অনুরোধ জানান এবং অনুসন্ধানী সাংবাদিকদের এই নিখোঁজ সিসিটিভি ফুটেজ অনুসন্ধানের আহ্বান জানান। আপিল বিভাগ এসব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আসামিদের প্রতি ন্যায়বিচার করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেনীর নুসরাত হত্যা মামলায় ৪ আসামির সুপ্রিম কোর্টে আপিল

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬