Dhaka ০২:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মোবাইল আর্থিক সেবার অতিরিক্ত চার্জ: মঙ্গলবার হাইকোর্টে শুনানির দিন ধার্য

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

গ্রাহকদের কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী চার্জ নির্ধারণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নিজে এই রিটটি দায়ের করেছিলেন।

জনপ্রিয়

বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা

মোবাইল আর্থিক সেবার অতিরিক্ত চার্জ: মঙ্গলবার হাইকোর্টে শুনানির দিন ধার্য

সর্বশেষ হালনাগাদ : ০৮:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬