Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: আমু ও শাজাহান খানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও মির্জা আজম। আসামিদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকি সবাই বর্তমানে কারাবন্দი রয়েছেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় নীতিমালার আলোকেই মূলত আন্দোলন দমনের অপচেষ্টা চালানো হয়েছিল। মামলার আসামিরা তৎকালীন প্রশাসনের প্রভাবশালী নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করেছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার মানুষ আহত হন। এই হতাহতের ঘটনাই আসামিদের বিরুদ্ধে আনীত মূল অভিযোগের ভিত্তি হিসেবে কাজ করছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: আমু ও শাজাহান খানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬