Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৮২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় বখাটেদের উপদ্রব রয়েছে এমন চিহ্নিত স্থানগুলোতে এই অভিযান চালানো হয়। অভিযানে থানাভিত্তিক আটককৃতদের মধ্যে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন এবং কমলনগরে ১৭ জন রয়েছেন। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে।

এই অভিযান প্রসঙ্গে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং কালচারে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচালিত অনুরূপ এক কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছিল, যাদের পরবর্তীতে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে ও তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬