ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত তীব্র আকার ধারণ করায় গত কয়েক মাসে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছে। এর মধ্যে শুধু ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বিভিন্ন প্রদেশে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।
আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনের তাইজ প্রদেশে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হয়েছে। সেখানে ঘরছাড়া মানুষের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া লাহজ, এডেন, আল-হুদায়দাসহ বিভিন্ন অঞ্চলে নতুন করে বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে।
সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতের তীব্রতা বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপন্ন হয়ে পড়েছে। বিশেষ করে এডেনসহ কয়েকটি এলাকায় নতুন করে ঘরছাড়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।























