Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া ম্যাচের আগে ভালো কিছু করার প্রত্যাশা সোহেল রানার

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

টানা দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনাও শেষ কোচ থমাস ডুলির দলের। আগামী বৃহস্পতিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এখন স্রেফ আনুষ্ঠানিকতার। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে মাঠ ছাড়তে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। মালয়েশিয়া ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে বেশ ভালো ও সম্ভাবনাময় ফুটবল খেলেছেন হামজা-শমিতরা। শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি দল। সিঙ্গাপুর ম্যাচ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস পুঁজি করে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

ম্যাচটির আগে বর্তমানে জাকার্তায় কঠোর অনুশীলন করছেন ফুটবলাররা। অনুশীলনের ফাঁকে কথা বলতে গিয়ে সোহেল রানা জানান, প্রথম দুই ম্যাচ হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে তারা নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চান। তিনি বলেন, এশিয়ান কাপ তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং সামনে সাফের প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলের সব খেলোয়াড়ের আত্মবিশ্বাস এখন উঁচুতে রয়েছে এবং তারা ইন্দোনেশিয়া ম্যাচের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন। প্রথম মিনিট থেকেই মিড ব্লক করে খেলার পরিকল্পনা রয়েছে বলে জানান এই মিডফিল্ডার।

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর কোচের করা প্রস্তুতির ঘাটতির কথার সাথে একমত পোষণ করেন সোহেল রানা। দীর্ঘ দিন প্রতিযোগিতামূলক খেলা ও অনুশীলনের বাইরে থাকার পর মাত্র কয়েক সপ্তাহের প্রস্তুতি নিয়ে এ টুর্নামেন্টে অংশ নিতে হয়েছে বলে জানান তিনি। তবে এই দুই ম্যাচ খেলার ফলে খেলোয়াড়দের মান ও আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোচের কাছ থেকে সুযোগ পেলে ইন্দোনেশিয়ার বিপক্ষে একাদশে নেমে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে জানান এই অভিজ্ঞ ফুটবলার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া ম্যাচের আগে ভালো কিছু করার প্রত্যাশা সোহেল রানার

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬