Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা আলোচিত হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও নির্ধারিত সময়ে তা জমা দেওয়া হয়নি। ফলে আদালত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে পরিবার থেকে এটিকে হত্যা বলে অভিযোগ করা হয় এবং দীর্ঘ আইনি লড়াই ও রিভিশন আবেদনের প্রেক্ষিতে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। এই মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লুসি, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার সত্যতা উদঘাটনে এর আগে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও সুরতহালের নির্দেশ দিয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

সর্বশেষ হালনাগাদ : ০২:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬