Dhaka ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তজুমদ্দিনে ফের স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুর গ্রেপ্তার: মারধর ও ইলেকট্রিক শক গান ব্যবহারের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ভোলার তজুমদ্দিনে আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর এবং ইলেকট্রিক হ্যান্ড শক গান মেশিন দিয়ে আঘাত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল গফুর তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোণা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ব্যবসায়ী বাবুলের স্ত্রী জোছনা বেগমের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আব্দুল গফুরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে পার্শ্ববর্তী বোরহানউদ্দিন থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ মে একই এলাকার নুর হোসেন মাঝি নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও চাঁদাবাজির মামলায় ভোলা সদর থেকে আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তজুমদ্দিনে ফের স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুর গ্রেপ্তার: মারধর ও ইলেকট্রিক শক গান ব্যবহারের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১২:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬