Dhaka ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সৌদি আরবে কর্মরত ও বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি জরুরি ও সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বিদেশে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। কনস্যুলেটের পক্ষ থেকে প্রবাসীদের সৌদি আরবের প্রচলিত আইন ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে যে, ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে স্থানীয় আইন বা জননিরাপত্তাবিরোধী কোনো তথ্য প্রকাশ, প্রচার বা শেয়ার করা এবং সেগুলোতে লাইক বা মন্তব্য করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এছাড়া কর্মসংস্থান ও আইনি সুরক্ষার স্বার্থে কোনো ধরনের চুক্তিপত্র ভালো করে না বুঝে বা ফাঁকা ও সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনি ঝুঁকি এড়াতে নিজের ইকামার অধীনে অন্যের জন্য মোবাইল সিম, যানবাহন কিংবা কোনো সম্পত্তি ক্রয় ও নিবন্ধন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

কনস্যুলেটের নির্দেশনায় আরও বলা হয়েছে যে, এক প্রতিষ্ঠানের ইকামা বা স্পনসরশিপের অধীনে অন্য স্থানে চাকরি করা, অনুমতি ছাড়া ভাসমান ব্যবসা পরিচালনা বা পানি বিক্রি করা এবং স্ক্র্যাপ বা কুড়িয়ে পাওয়া মালামাল সংগ্রহের মতো বেআইনি কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পাশাপাশি বিভিন্ন ধরনের লোভনীয় প্রলোভন ও আর্থিক প্রতারণা এড়াতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের অবৈধ অর্থ লেনদেন না করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের যেকোনো প্রয়োজনে কনস্যুলেট সর্বদা সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬