Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জন মুক্ত, বাকি ২৯ জনের যাচাই চলছে

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পরিচালিত অভিযানে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া জানান, জাসদ নেতাদের দেওয়া তালিকা ও পরিচয় যাচাই করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে একত্রিত হয়ে নাশকতা চালাতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পল্টন থানা পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালিয়েছিল।

অন্যদিকে জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসনের অনুমতি নিয়েই তাদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভা চলছিল, যেখানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। এই অভিযানে আটক হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অনেককে দীর্ঘ সময় থানায় আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালন ও পুরনো সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে সেখানে যাওয়ার কথা জানিয়ে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য পুলিশ ও স্থানীয় যুবদল নেতাকর্মীদের ভূমিকার সমালোচনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জন মুক্ত, বাকি ২৯ জনের যাচাই চলছে

সর্বশেষ হালনাগাদ : ০২:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬