কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলেই চার আরোহীর মৃত্যু নিশ্চিত করা হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ উদঘাটনে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং পুলিশের গুরুতর অপরাধ তদন্ত বিভাগ যৌথভাবে কাজ শুরু করেছে।























