Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভাষণে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন তিনি। বালেন্দ্র বলেন, যুদ্ধের অস্ত্র দ্রুত সীমান্ত পেরিয়ে গন্তব্যে পৌঁছালেও কৃষকদের প্রয়োজনীয় সার ও জ্বালানি সংগ্রহে নানা বাধার মুখে পড়তে হয়।

নেপালি প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের জন্য আমাদের সরবরাহব্যবস্থা নিখুঁত, কিন্তু খাদ্যের জন্য তা ভেঙে পড়েছে।’ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এ অঞ্চলের দেশগুলো এমন জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হচ্ছে, যার জন্য তারা দায়ী নয়। একই সঙ্গে তাদের মোকাবিলা করতে হচ্ছে এমন যুদ্ধের প্রভাব, যা তারা শুরু করেনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নেপাল, ভারত ও চীনের নেতৃত্বে একটি ‘হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ গঠনের প্রস্তাব দেন বালেন্দ্র শাহ। এর আওতায় স্যাটেলাইট তথ্য, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান পারস্পরিকভাবে ভাগাভাগির কথা বলেন তিনি। বালেন্দ্র বলেন, হিন্দুকুশ-হিমালয় অঞ্চল প্রায় ২০০ কোটি মানুষের পানি, কৃষি, জীবিকা ও পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না; হিমবাহ ও বন্যা পাসপোর্ট নিয়ে চলাচল করে না।

সম্প্রতি ভয়াবহ বন্যার পর সহায়তার জন্য ভারত ও চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশ দ্রুত ও উদার সহায়তা দিয়েছে; পাশাপাশি জাতিসংঘ, বিভিন্ন মানবিক সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশও নেপালের পাশে দাঁড়িয়েছে। নেপালের সরকারি র‌্যাপিড ডিজাস্টার নিডস অ্যাসেসমেন্ট অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় প্রায় ২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও সম্পদ পুনর্গঠনে প্রয়োজন হবে আনুমানিক ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, যা নেপালের মোট জিডিপির প্রায় ১০ শতাংশের সমান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬