Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল ইসলামকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই তারকা ক্রিকেটারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বিসিএসএ-র পক্ষ থেকে তাঁকে অফিসিয়াল জার্সি ও ক্যাপও উপহার দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিসিএসএ-র সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহ-সভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমর্থকদের এমন স্বীকৃতি ও ভালোবাসায় আবেগাপ্লুত তাইজুল ইসলাম বিসিএসএ-র ভূয়সী প্রশংসা করে বলেন, “দেশে কিংবা বিদেশে—মাঠে যেখানেই খেলি না কেন, আপনাদের উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। সমর্থকরা না থাকলে আমাদের পারফরম্যান্সের পূর্ণতা আসে না। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন।”

উল্লেখ্য, ৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২টি উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম বোলার তাইজুল। গত বছরের নভেম্বরে তিনি অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের গৌরবময় মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১৯ বার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২ বার।

২০১৪ সালে লাল-সবুজের জার্সিতে টেস্ট অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিজ্ঞ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ওয়ানডেতে ৩১টি এবং ২টি টি-টোয়েন্টিতে ১টি উইকেটের মালিক তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ৫৩৭টি, লিস্ট ‘এ’-তে ২১৪টি এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট শিকার করেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত অলাভজনক সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সক্রিয় সমর্থনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল ইসলামকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬