Dhaka ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্ন্যাপড্রাগন চিপ ও গোপনীয়তা রক্ষার বিশেষ স্ক্রিনসহ শাওমির ‘১৮ প্রো’ সিরিজ উন্মোচন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ‘১৮ প্রো’ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। কোয়ালকমের সর্বাধুনিক চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬’ চালিত প্রথমদিককার হ্যান্ডসেটগুলোর অন্যতম এই সিরিজে ‘শাওমি ১৮ প্রো’ এবং উন্নত সংস্করণ সংবলিত ‘শাওমি ১৮ প্রো ম্যাক্স’ মডেল দুটি স্থান পেয়েছে।

সিরিজটির প্রধান আকর্ষণ হচ্ছে এর বিশেষ ‘প্রাইভেসি-ফোকাসড’ ডিসপ্লে প্রযুক্তি, যা পাশের ব্যক্তির অনাকাঙ্ক্ষিত দৃষ্টি থেকে স্ক্রিনের কনটেন্ট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে। নির্দিষ্ট অ্যাপ বা নোটিফিকেশনের ক্ষেত্রেও এই ফিচার কাজ করবে এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে আশপাশে উৎসুক ব্যক্তির উপস্থিতি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে এটি চালুর পরামর্শ দেবে। ফোনগুলোতে ১ থেকে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, টু-কে রেজুলিউশন ও সর্বোচ্চ চার হাজার নিট পিক ব্রাইটনেসসংবলিত এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১৮ প্রো মডেলে ৬.৪ ইঞ্চি এবং ১৮ প্রো ম্যাক্স মডেলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লেসহ পেছনের অংশে নোটিফিকেশন ও ‘শাও এআই’ অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য ছোট একটি সেকেন্ডারি স্ক্রিন যুক্ত রয়েছে।

ক্যামেরা বিভাগে উভয় ফোনে ২০০ মেগাপিক্সেলের মূল লেন্স, ২০০ মেগাপিক্সেলের টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের ট্রিপল প্রিমিয়াম সেটআপ রয়েছে। ডিভাইসগুলোর দীর্ঘ ব্যাকআপ নিশ্চিত করতে ১৮ প্রো মডেলে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার এবং ১৮ প্রো ম্যাক্স মডেলে ৮,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যুক্ত করা হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টে ফোন দুটির প্রারম্ভিক দাম ধরা হয়েছে যথাক্রমে ৮৯৪ ডলার ও ১,০৪৩ ডলার। চলতি বছরের শেষ নাগাদ ডিভাইস দুটি বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

স্ন্যাপড্রাগন চিপ ও গোপনীয়তা রক্ষার বিশেষ স্ক্রিনসহ শাওমির ‘১৮ প্রো’ সিরিজ উন্মোচন

সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬