Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘে এরদোয়ানের কবিতা আবৃত্তি, আবেগাপ্লুত তুর্কি প্রতিনিধি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বক্তব্যের একপর্যায়ে তিনি তুর্কি কবি মরহুম সেজাই কারাকোচের একটি জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন। তাঁর এই কবিতা পাঠ শুনে জাতিসংঘ কক্ষে উপস্থিত তুরস্কের প্রতিনিধিদলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে ভাষণ দেওয়ার সময় এরদোয়ান বিশ্বজুড়ে চলমান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কবিতার পঙক্তিতে তিনি উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকলেও ইতিহাস ও সত্য কখনো নীরব থাকে না। নিপীড়করা একদিন বিবেকের দহন এবং ইতিহাসের শাস্তি এড়াতে পারবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

ভাষণের এই পর্যায়ে দর্শকসারিতে বসা বিনালি ইলদিরিমকে চোখ মুছতে ও আবেগ প্রকাশ করতে দেখা যায়, যা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। অন্যদিকে, ফিলিস্তিন ও বৈশ্বিক সংকট নিয়ে ইসরাইলি নীতির সমালোচনা করার সময় ইসরাইলের প্রতিনিধিদল কক্ষ ত্যাগ করে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে এরদোয়ানের কবিতা আবৃত্তি, আবেগাপ্লুত তুর্কি প্রতিনিধি

সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬