Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কাউকে ভয় পাচ্ছি না, মাঠে সেরাটা দিয়ে পয়েন্ট অর্জন করতে চাই: হামজা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ দলগুলো ফিফা র‍্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকলেও দলের এই বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল দেওয়ান হামজা চৌধুরী। তবে কোনো প্রতিপক্ষকে ভয় না পেয়ে আসিয়ান কাপে যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করাই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন হামজা। তিনি জানান, আসিয়ান কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারাটা লাল-সবুজ দলের জন্য একটি দারুণ সুযোগ এবং র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে নিজেদের যোগ্যতা প্রমাণ করার মোক্ষম এক মঞ্চ।

হামজা বলেন, এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে পুরো দল দারুণ রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে লড়াই করে যতটা সম্ভব বেশি পয়েন্ট সংগ্রহ করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও যোগ করেন, তারা এখানে কাউকে ভয় পেতে আসেননি, বরং নিজেদের সামর্থ্য সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। এই টুর্নামেন্টকে শেখার একটি বড় প্রক্রিয়া হিসেবে দেখছেন তিনি, যার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশকে গৌরবান্বিত করবে।

ইন্দোনেশিয়ার পরিবেশ ও আতিথেয়তা নিয়ে সন্তোষ প্রকাশ করে হামজা জানান, এখানকার মানুষের আন্তরিকতা এবং ফুটবলের প্রতি তাদের উন্মাদনা তাকে মুগ্ধ করেছে। অনুশীলনের সুযোগ-সুবিধাও বেশ সন্তোষজনক। শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আসিয়ান কাপে বাংলাদেশের মিশন শুরু হওয়ার আগে দলের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ বেশ ইতিবাচক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কাউকে ভয় পাচ্ছি না, মাঠে সেরাটা দিয়ে পয়েন্ট অর্জন করতে চাই: হামজা

সর্বশেষ হালনাগাদ : ১০:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬