টুর্নামেন্টের শুরুতেই কোচ ও অধিনায়কদের নিয়ে নানামুখী সমালোচনা ও চাপ তৈরি করা হলে ভালো পারফরম্যান্স আশা করা যায় না—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ সারোয়ার ইমরান।
নাগোয়ার মাঠে ৩১ রানের হারের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্নভঙ্গের পর মিক্সড জোনে দাঁড়িয়ে কোচ সারোয়ার ইমরান দলের ব্যর্থতার জন্য বাইরের নানা চাপ ও সমালোচনার বিষয়টিকে সামনে নিয়ে আসেন। পাওয়ার প্লেতে মাত্র ২৪ রান সংগ্রহ, বড় শট খেলতে না পারা এবং বিভিন্ন মাধ্যমে চলা নেতিবাচক আলোচনা দলের মানসিক শক্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই প্রয়োজনীয় গতি ছিল না বাংলাদেশের ইনিংসে। নির্ধারিত পাওয়ার প্লের ছয় ওভারে আসে মাত্র মোটে ২৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। এই হারের মাধ্যমে ব্রোঞ্জপদক অর্জনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।
কোচ ইমরানের মতে, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য পাওয়ার প্লেতে অন্তত ৪০ থেকে ৪৫ রান তোলা জরুরি ছিল, যা করতে দল ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে মানসিক চাপ এবং চারপাশের সমালোচনার কারণে খেলোয়াড়রা স্বাভাবিক খেলা খেলতে পারেনি বলে তিনি মত প্রকাশ করেন।

























