Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এ ধরনের কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে তিনি শর্ত দেন, বৈঠকটি তখনই অর্থবহ হবে, যদি এর মাধ্যমে ইতিবাচক কোনো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এবং আলোচনার মূল লক্ষ্য অর্জনের পথ তৈরি হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মূল লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর বিষয়টি তুলে ধরে বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কোনোভাবেই নয়।’

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ইরানের একটি প্রতিনিধিদল অংশ নেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দলে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের কূটনৈতিক যোগাযোগকে স্বাগত জানানো হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক গতকাল বলেন, দুই পক্ষের পুনরায় আলোচনায় বসা চলমান সংঘাতের অবসানের পথে সহায়ক হতে পারে। তবে চলমান সংঘাত ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন-তেহরানের মধ্যে গভীর মতপার্থক্য এখনো রয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলে তা কূটনৈতিক যোগাযোগের একটি নতুন সুযোগ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ১১:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬