Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে ব্রোঞ্জ হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল, ব্যাটিং ব্যর্থতার আক্ষেপ শারমিনের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বর্ণ ও রূপার লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার টাইগ্রেসদের সামনে লক্ষ্য ছিল গতবারের ব্রোঞ্জ পদক ধরে রাখা, তবে সেই মিশনেও ব্যর্থ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

জাপানের আইচি নাগোয়ার করোগি অ্যাথলেট পার্কে পাকিস্তানকে ৩১ রানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। জবাবে নেমে আবারও ব্যাটিং ব্যর্থতার শিকার হয় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১৪ রান করে টাইগ্রেসরা।

ব্যাটিং ব্যর্থতা অনেকদিন ধরেই বাংলাদেশ নারী দলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বোলিংয়ে ধারাবাহিকভাবে ভালো করলেও টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বরাবরই সমস্যা দেখা যাচ্ছে টাইগ্রেসদের। সদ্য সমাপ্ত এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে এর সবচেয়ে ভয়াবহ চিত্রটি দেখা গেল।

ব্যাটিং ব্যর্থতার বিষয়টি এখন অকপটে স্বীকার করছেন খেলোয়াড় থেকে টিম ম্যানেজমেন্টের সবাই। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিংটাই হারের মূল কারণ বলে জানালেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তিনি বলেন, “পার্থক্যটা ব্যাটিংয়ে হয়েছে, এটা দৃশ্যমান যে আমরা খারাপ ব্যাটিং করেছি। এই উইকেটে আসলে ১৪০-১৫০ যেকোনো দল করবে। আমরাও আগে ব্যাটিং করলে হয়তো ১৪০-১৫০ রান করার চেষ্টা করতাম। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এ কারণে আমরা করতে পারিনি। একটা সাইড থেকে খুব ভালো বাতাস ছিল এবং আরেকটা সাইড বাতাসের বিপরীতে ছিল। তো ওদের বোলাররা ওই সুবিধাটা নিয়েছে। আর্লি উইকেটটা পড়ে যাওয়ায় আমরা ব্যাকফুটে চলে গেছি।”

শারমিন আরও যোগ করেন, “আমাদের পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা একটু কম। তবে আমরা চেষ্টা করছি নিয়মিত নিজেদের উন্নত করতে। অনেক কিছু চাইলেও রাতারাতি করা সম্ভব হচ্ছে না। যেহেতু আমাদের শক্তির জায়গাটাই ওরকম, আমরা সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী আস্তে আস্তে চেষ্টা করছি। কারণ এখন টি-টোয়েন্টি মানেই পাওয়ার হিটিং অবশ্যই প্রয়োজন, তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।”

দল খারাপ খেললেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সুপ্তা। তবে হারের আক্ষেপ সেই আনন্দকে ম্লান করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, “দিনশেষে ম্যাচ না জিতলে ভালো-খারাপ বলে কোনোকিছু সংজ্ঞায়িত করা যায় না। দিনশেষে ফলটাই গণ্য হয়। আমরা ভালোভাবে শেষ করতে পারিনি, এটাই আসল—আমরা ব্যর্থ হয়েছি। আসলে আমরা শেষ কিছুদিন ধরে খুব ভালো ক্রিকেট খেলিনি, হয়তো এজন্যই আমরা ব্যর্থ হয়েছি।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে ব্রোঞ্জ হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল, ব্যাটিং ব্যর্থতার আক্ষেপ শারমিনের

সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬