Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভোলার বিচ্ছিন্ন চরে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ৩

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেলে অভিযান চালিয়ে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই চরাঞ্চলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।

সোমবার ভোরের দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল চর মোজাম্মেলে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের বাসিন্দা আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরাঞ্চলে একদল ডাকাতের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা ও খালি কার্তুজ, দেশীয় অস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভোলার বিচ্ছিন্ন চরে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ৩

সর্বশেষ হালনাগাদ : ০৬:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬