Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নারী অপরাধীদের নিয়ে জনমনে কেন এত কৌতূহল?

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

ইতিহাসের পাতায় নারী অপরাধীদের নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহল বরাবরই তুঙ্গে। অপরাধ জগতের অনেক চাঞ্চল্যকর ঘটনায় নারীদের সম্পৃক্ততা কেবল আইনি তদন্তে সীমাবদ্ধ থাকেনি, বরং তা চলচ্চিত্র, নাটক ও জন আলোচনার প্রধান উপজীব্য হয়ে উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লিজি বোর্ডেন হত্যাকাণ্ড নিয়ে নেটফ্লিক্সে নতুন সিরিজ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

১৮৯২ সালে ম্যাসাচুসেটসে সংঘটিত ওই হত্যাকাণ্ডে লিজি বোর্ডেনকে অভিযুক্ত করা হলেও শেষ পর্যন্ত তিনি খালাস পান। তবে খালাসের পরও তাকে নিয়ে জনমনে আগ্রহ কমেনি, বরং তাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য ছড়া ও সিনেমা। ইতিহাসবিদ রেবেকা রিডাল মনে করেন, নারী অপরাধীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এসব ঘটনা সাধারণ হত্যাকাণ্ডের চেয়ে বেশি নাটকীয়ভাবে মানুষের সামনে আসে। অতীতে মেরি ম্যানিং বা ক্রিস্টিয়ানা এডমন্ডসের মতো নারী অপরাধীদের ঘিরেও জনমনে তীব্র কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছিল, যা আজও অপরাধবিদ্যার গবেষক ও সাধারণ মানুষের কাছে আলোচনার বিষয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নারী অপরাধীদের নিয়ে জনমনে কেন এত কৌতূহল?

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬