Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পাকিস্তানে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোন গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, লাহোরের ডেপুটি কমিশনারের নির্দেশে আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করা হয়। এরপর পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, পুলিশ ইমরানের অন্য দুই বোন উজমা খান ও নরিন খানকেও তাদের সন্তানদেরসহ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক তার খালা ও খালাতো ভাইদের তুলে নিয়ে গেছে। পিটিআই এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ইমরান খানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। এ কর্মসূচির ঠিক আগ মুহূর্তে পরিবারের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোন গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬