Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে কানাডার, ফ্রান্সের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ফ্রান্সের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও নিবিড় করার ঘোষণা দিয়েছে কানাডা। জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, মহাকাশ গবেষণা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। কানাডার আটলান্টিক উপকূলের কাছে ফ্রান্সের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বৈশ্বিক অস্থিরতা ও সার্বভৌমত্বের হুমকির এই সময়ে ফ্রান্সের সঙ্গে কানাডার মৈত্রী আরও শক্তিশালী হওয়া জরুরি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও কানাডাকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের পর কানাডা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ইইউর প্রথম ‘অ্যাসোসিয়েট মেম্বার’ হওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কানাডা বর্তমানে নিজের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অবস্থান সুসংহত করার চেষ্টা করছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে কানাডার, ফ্রান্সের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬