চৌদ্দ শতকের মধ্যভাগে লখনৌতি, সোনারগাঁ ও সাতগাঁওকে একত্র করে অভিন্ন বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। দিল্লির শাসন থেকে মুক্ত হয়ে নিজের অবস্থান সুসংহত করার পর তিনি সাম্রাজ্যের সীমানা সম্প্রসারণে মনোযোগ দেন। এই ধারাবাহিকতায় ১৩৫০-৫১ খ্রিষ্টাব্দের দিকে তিনি হিমালয়-সংলগ্ন দুর্গম নেপাল উপত্যকায় ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনা করেন।
তৎকালীন কাঠমান্ডু উপত্যকা অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও বিভিন্ন শাসক গোষ্ঠীর দ্বন্দভে বিভক্ত ছিল। এই সুযোগে ইলিয়াস শাহ তিরহুত অঞ্চলকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে তরাইয়ের ঘন জঙ্গল ও চড়াই-উতরাই অতিক্রম করে বাহিনী নিয়ে নেপালে প্রবেশ করেন। দুর্গম পাহাড়ি পথ ও নেপালি মল্ল রাজাদের স্থানীয় প্রতিরোধ ভেদ করে বাংলায় সুশৃঙ্খল পদাতিক ও ধনুর্ধর বাহিনী কাঠমান্ডু, পাটান ও ভক্তপুরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে।
এই অভিযানের মূল উদ্দেশ্য স্থায়ী রাজ্যবিস্তার ছিল না, বরং ছিল রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, সীমান্ত সুরক্ষা এবং সম্পদ আহরণ। স্বয়ম্ভূনাথ ও পশুপতিনাথ মন্দিরসংলগ্ন এলাকা থেকে প্রচুর ধনরত্ন ও রাজস্ব আদায়ের পর মল্ল রাজারা বশ্যতা স্বীকার করলে শীতের তীব্রতা শুরুর আগেই ইলিয়াস শাহ বুদ্ধিমত্তার সঙ্গে বাংলায় ফিরে আসেন। এই সামরিক কৌশল ও প্রশাসনিক দূরদর্শিতা চৌদ্দ শতকের বাংলা সালতানাতের ভূরাজনৈতিক ক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত।


























