Dhaka ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চাটখিলে নিখোঁজ শ্রমিক দল নেতার লাশ উদ্ধার, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামের এক শ্রমিক দল নেতার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দারবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের নেতা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

এ ঘটনায় গত ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েক ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের লাশ দেখতে পান তারা। লাশটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘরেই মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, জিডি সূত্র ধরে রাত আনুমানিক ২টার দিকে রাসেলের শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

চাটখিলে নিখোঁজ শ্রমিক দল নেতার লাশ উদ্ধার, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

সর্বশেষ হালনাগাদ : ০১:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬