এমএলএসে নিজেদের ফর্ম ফিরে পেতে মরিয়া ইন্টার মিয়ামি আবারও পয়েন্ট হারিয়েছে। ঘরের মাঠে সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ফ্লোরিডার দলটি। এই ড্রয়ের ফলে টানা চার ম্যাচে জয়হীন থাকল মেসির দল।
ম্যাচের ২৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। এটি এমএলএসে তার ২০তম গোল। এরপর ৭৪তম মিনিটে লুইস সুয়ারেজ গোল করে মিয়ামিকে এগিয়ে দিলেও, শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ১১।

























